ফেনীতে অবৈধভাবে ভারত থেকে আনা বিভিন্ন পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।উদ্ধার করা পণ্যের আনুমানিক দাম ২০ লাখ টাকা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পাঠানবাড়ী রোডের সালমা মঞ্জিল নামে ভবনের ১টি ফ্ল্যাট থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।যার মধ্যে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের জুস, লাচ্ছি ও হরলিক্স।

তবে এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

ফেনীর জয়লষ্কর-৪ বিজিবি'র পরিচালক ইফতেখারুল ইসলাম বিষয়টিনিশ্চিত করেছেন।

কেএইচ