কুষ্টিয়ার খোকসায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ড্রাম চিননির একটি ইটভাটা উচ্ছেদ করেছে। কৃষি জমি ও আবাসিক এলাকায় ভাটা তৈরির কারণে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এর মালিককে।

মঙ্গলবার বিকালে উপজেলার চাঁদট গ্রামের গড়াই নদীর পশ্চিম তিরের আবাসিক এলাকায় কৃষি জমিতে গড়ে তোলা নয়ন তাঁরা শাওন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান। এসময় ইটভাটার মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।

পুলিশের হাতে আটক ইটভাটার ম্যানেজার মাহাতাব উদ্দিন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অন্যান্য কাগজ না থাকায় পরিবেশ রক্ষার্থে অভিযান চালানো হয়।

জেআই