তিস্তা মহা-পরিকল্পনা, তিস্তা পানি চুক্তি সহ ৬ দফা দাবী বাস্তবায়নে ‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’ এর আয়োজনে লালমনিরহাট জেলার তিস্তা নদীর ডান তীরে স্তব্ধ কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে ১১.১০মিনিট পর্যন্ত ১০ মিনিট এ কর্মসূচী পালিত হয়েছে।

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি গেরিলা লিডার বীর মুক্তিযোদ্ধা ড. এস এম শফিকুল ইসলাম কানু’র সভাপতিত্বে স্তব্ধ কর্মসূচীতে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজার রহমান বাবু, নাট্যকার মাখন লাল দাস, গোকুন্ডা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জহুরুল হক, শিক্ষক মাসুম মিয়া, তরুণ সমাজকর্মী মৃদুল হাবীব প্রমূখ।

দশ মিনিটের স্তব্ধ কর্মসূচীতে তিস্তার দু-পাড়ের লোকজন তাদের স্বাভাবিক কাজকর্ম ছেড়ে নিজ নিজ এলাকায় দাড়িয়ে দাবীর প্রতি সর্মথন জানান।

নুরনবী/এমবি