ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ এক জনকে আটক করেছে বিজিবি।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, বেনাপোল থেকে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে জানতে পেরে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে দূর্গাপুর রোডে অভিযান চালায় বিজিবি। এসময় আটক করা হয় বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের আমির আলীর ছেলে তবিবুর রহমান তবিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় মোট ১ কেজি ৯৩ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার।

তবিবুর রহমানকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই