চট্টগ্রামে অস্ত্রধারীর হাতে জিম্মি থাকা ঢাকা থেকে দুবাইগামী বিমানের যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ (২৪ ফেব্রুয়ারি) রোববার বিকালে ঢাকা থেকে দুবাইয়ের পথে রওনা হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামার পর বিমানটি এক অস্ত্রধারীর কবলে পড়ে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।  

তিনি বলেন, “যতটুকু জানা গেছে, একজন সন্দেহভাজন পাইলটের মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিল। তবে সব যাত্রী নেমে গেছে। পাইলটও নেমে গেছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটা নিশ্চিত যে একজন সন্দেহভাজন বিমনটির ভেতরে এখনও অবস্থান করছে।  প্রকৃত ঘটনা কী, তা জানার চেষ্টা করা হচ্ছে।”

আরও পড়ুন: বাংলাদেশ বিমান ছিনতাইয়ের চেষ্টা, জরুরি অবতরণ

                 যানজটে নাজেহাল নগরজীবন: ব্যস্ত সড়কে ড্রাইভিং সিটেই ঘুমান বাস ড্রাইভার!

শাহ আমানতে বিমানের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম বলেন, “বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে, এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।”

এমবি