খুলনা মহানগরে অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগর ৮ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাকর্মীও রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





