সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় ৫ বছরের এক হিন্দু শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে পুলিশে দিয়েছে জনতা। ওই ব্যক্তির নাম বিপ্লব দেব। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শনিবার দুপুর ১টার ঝালোপাড়া আখড়া কলোনীর বাসিন্দা সজল দেবের ছেলে বিপ্লব দেব (২০) পাশের ঘরের ৫ বছরের এক শিশুকে ডেকে পান আনতে দোকানে পাঠায়। পান নিয়ে বিপ্লবের রুমে আসার পর শিশুটিকে ধর্ষণ করে বিপ্লব।
পরে শিশুটি মায়ের কাছে সব খুলে বলে। এরপর ঝালোপাড়ার স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানাজানি হলে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আখড়া কলোনী থেকে ধর্ষককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে জনতা।
এআই





