গাজীপুরে জেলা শহরের শিববাড়ি মোড় এলাকার ঢাকা-গাজীপুর সড়কে মঙ্গলবার রাতে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। আগুনে মিনিবাসের পেছন দিকের কয়েকটি সিট পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, রাত পৌনে ৮টার দিকে শিববাড়ি মোড় এলাকায় ঢাকা-কাপাসিয়া রুটের একটি মিনিবাসে পেছন দিক আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা আগুন নেভানো শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে ওই মিনিবাসের পেছন দিকের কয়েকটি সিট পুড়ে যায়। এতে কেউ আহত হয়নি।
কেএইচ





