কেন্দ্র ঘোষিত দোয়া দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
গুম, খুন ও অপহরণে শিকার দলীয় নেতাকর্মীদের রূহের মাগফিরাত কামনায় শুক্রবার এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, গণবিচ্ছিন্ন হয়ে এখন জনগণের উপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার। জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের হলেও সরকার প্রশাসনের অপব্যবহার করে জননিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করছে।
তিনি সরকারকে গণবিরোধীতা পরিহার করে জনগণের কল্যাণে কাজ করার আহবান জানান।
জামায়াতে ইসলামী তেজগাঁও থানা শাখা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলন। এতে আরও বক্তব্য রাখেন তেজগাঁও জোনের সহকারী জোন পরিচালক হেমায়েত উদ্দীন, জামায়াত নেতা সালাহউদ্দীন ও শেখ নিয়ামুল করিম প্রমূখ।
জামায়াতে ইসলামী ডেমরা থানা শাখা আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি মন্জুরুল ইসলাম ভূঁইয়া। এতে আরও বক্তব্য রাখেন মহানগরী কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, শুরা সদস্য হাফিজুর রহমান, জামায়াত নেতা মোহাম্মদ আলী ও মিজানুর রহমান প্রমূখ।
মিরপুর জোনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন। সভায় আরও বক্তব্য রাখেন মহানগরী মজলিশে শুরা সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, রূপনগর সেক্রেটারি নাসির উদ্দীন ও জামায়াত নেতা নূরুল ইসলাম প্রমূখ।
এছাড়া রাজধানীর খিলগাঁও, আদাবর, ধানমন্ডি, বিমানবন্দর, তুরাগ, মোহাম্মদপুর, পল্লবী, ভাষানটেক, শাহবাগ, কোতয়ালী, বংশাল, চকবাজার, লালবাগ, দক্ষিণখান ও রমনা থানায় উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
জামায়াতের দোয়া দিবস পালন
কেন্দ্র ঘোষিত দোয়া দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। গুম, খুন ও অপহরণে শিকার দলীয় নেতাকর্মীদের রূহের মাগফিরাত কামনায় শুক্রবার এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।





