পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন করেছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভা ও বাংলা সাহিত্যে তাঁদের অবিস্মরণীয় অবদান স্মরণ করে গত ২৫মে ইসলামাবাদে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের জীবন ও কর্মের ওপর আলোচনা, কবিতা আবৃত্তি, নজরুল গীতি ও রবীন্দ্র সংগীত পরিবেশন করা হয়।
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেন বাংলা সাহিত্যকে সারা বিশ্বে পরিচিতি করার ক্ষেত্রে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য অবদান স্মরণ করেন। বিশেষ করে জাতীয় কবি নজরুল ইসলামকে বাংলাদেশে এনে তাঁকে জাতীয় কবির মর্যাদা প্রদানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানুভবতা তিনি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
ইসলামাবাদে বসবাসকারী বাংলাদেশী শিশুরা কবি নজরুল ও কবি রবীন্দ্রনাথের ছড়া-কবিতা আবৃত্তি করে।
মিশনের কর্মকর্তা, কর্মচারী ও ইসলামাবাদে বসবাসকারী বাংলাদেশী নাগরিকগণ তাদের পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন।
ঢাকা, ২৬মে (টাইমনিউজবিডি) //জেডআই