ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা শহরের হলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল কবির চৌধুরী জানান, গ্রেফতারের পর রোববার দুপুর ১টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রেজাউল ইসলাম রাষ্ট্রবিরোধী নানা কর্মকাণ্ড ও সন্ত্রাসমূলক কাজে মদদ দিয়ে আসছিলেন বলে দাবি করেন ওসি

এআর