বগুড়ায় একাধিক নাশকতার মামলার আসামি শিবিরের শহর শাখার সেক্রেটারি সাব্বির শাহরিয়ার শুভ ও ছাত্রকল্যাণ সম্পাদক রশিদুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার(২৮ জুলাই) গভীর রাতে শহরের সূত্রাপুরের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বুধবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতা মামলার এই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার শিবির নেতা সাব্বির শাহরিয়ার শুভর বিরুদ্ধে ভাঙচুর, নাশকতার অভিযোগে ১৮টির মতো মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এমকে





