গাজীপুরের টঙ্গীর রেলওয়ে স্টেশন এলাকায় এবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল সোয়া চারটার দিকে টঙ্গি জংশনের ৩ নম্বর প্লাটফর্মে ঢাকাগামী যাত্রীবাহী ওই ট্রেনে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ট্রেনের চালক রফিকুল ইসলাম জানান, প্রথমে ট্রেনের ইঞ্জিনে শর্টসাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়। ট্রেন কর্তৃপক্ষ ফায়ার এক্সিবিউটর দিয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। টঙ্গি স্টেশন এলাকায় আসলে ধোঁয়ার পরিমাণ বেশি হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এএইচ