ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ৮ জন মারা গেছেন। এ ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে চান মিয়া নামের এক কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, পিকআপ ভ্যানটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ১৫ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী নামকস্থানে ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে পিকআপটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নারীসহ ৫ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
জেড





