সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমানের পিতা মুহাম্মদ মজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির।
শনিবার এক যৌথ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এ শোক প্রকাশ করেন।
তারা বলেন, মজিবুর রহমান চিকিৎসাধিন অবস্থায় ইবনে সিনা হাসপাতালে শনিবার সকাল সাড়ে ৬টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি জামায়াতে ইসলামীর প্রবীণ রুকন ছিলেন। তার এই ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবকের স্নেহও দিকনির্দেশনা থেকে বঞ্চিত হলো।

ইসলামী আন্দোলনকে এগিয়ে নিতে তার ভালবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা ছাত্রশিবির নেতাকর্মীরা কোন দিন ভুলবে না।
আমরা মহান আল্লাহ তায়ালার কাছে তার সর্বোচ্চ জান্নাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এআর





