যশোরে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন (৫০) নামে এক ব্যক্তি ও তার স্ত্রী ফিরোজা বেগম (৪৫) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মে) সকাল ৮টার দিকে যশোর শহরের চাঁচড়া এলাকার চাকলাদার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা যশোরের অভয়নগর উপজেলার কুড়াখালী গ্রামের বাসিন্দা। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর জানান, সকালে মোশারফ ও তার স্ত্রী ফিরোজা মোটরসাইকেলে করে যশোর শহরের আসছিলেন। পথে চাঁচড়া এলাকার চাকলাদার ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তারা। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনার পর পর চালক পালিয়ে গেছে।
এমই





