গাজীপুরে বিএনপি-জামায়াতের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।এর মধ্যে কাপাসিয়া থেকে চারজন, জয়দেবপুর থেকে ১০ জন,কালিয়াকৈর থেকে দুই জন,টঙ্গী থেকে একজন ও শ্রীপুর থেকে একজনকে আটক করা হয়েছে।
জেলার বিভিন্ন এলাকায় বুধবার রাতব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও-১) আমজাদ হোসেন জানিয়েছেন।
নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
ইআর





