মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের অক্টোবর মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের চেক অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে আরও বলা জানানো হয়েছে, ৯ নভেম্বর ২০১৪ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে শিক্ষক-কর্মচারীরা তাদের স্ব স্ব ব্যাংক একাউন্টের মাধ্যমে অক্টোবর ২০১৪ মাসের বেতন-ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
এ ছাড়া সেপ্টেম্বর ২০১৪ মাসের বেতন-ভাতাদির এমপিও কপি/ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানোর কারণে অথবা অন্য কোন কারণে যে সব প্রতিষ্ঠান বেতন-ভাতাদি উত্তোলন করতে পারেনি সে সব প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবেন বলেও জানানো হয়।
এআর





