কুষ্টিয়া জেলার সদর উপজেলায় কবুরহাটে চলন্ত মোটরসাইকেলে বোমা বিস্ফোরণে নায়েম ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা অপর মোটরসাইকেল আরোহী হাফিজ ইসলাম গুরুতর আহত হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নায়েম ও হাফিজ বটতৈল থেকে মোটরসাইকেলযোগে পোড়াদহের দিকে যাচ্ছিল। এ সময় কবুরহাট ব্যাপারী রাইচ মিলের সামনে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলে থেকে নায়েম ইসলামের বুকে রাখা বোমাটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নায়েম নিহত হয়। এ সময় তার সহপাঠী হাফিজ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এমই





