চট্টগ্রামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার বুডির দোকান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবলীগ কর্মীর নাম জসিম (৩২)। তিনি পোমরা ইউনিয়নের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম বেবি চৌধুরী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই জহির জানান, শানিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে মেডিকেল মর্গে রয়েছে।
এমকে





