বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন (ম্যাটস শিক্ষার্থীদের সংগঠন)পাবনা জেলা শাখার উদ্যোগে উচ্চ শিক্ষাসহ ৪ দফা দাবি বাস্তবায়ণের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বুধবার সকাল ১১ টায় শহরের বাইপাস মোড় হতে বিক্ষোভ মিছিল বের করে আব্দুল হামিদ সড়ক প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান ও সিভিল সার্জন অফিসার বরাবর স্বারক লিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের পাবনা জেলা কমিটির সভাপতি ইমরান নাজিরের সভাপতিত্বে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপিত আশিকুর রহমান,নিরব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মাসুম হোসাইন, প্রচার সম্পাদক নয়ন শেখ, তথ্য সম্পাদক ইকরাম হোসাইনসহ পাবনা আইডিয়াল ম্যাটস,ব্রাইটনেশন ম্যাটস,পাবনা ম্যাটস,আল আমানা ম্যাটসের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়।
ম্যাটস শিক্ষার্থীদের দাবি,বঙ্গবন্ধুর পঞ্চম বাষিকী পরিকল্পনা ১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করা।
মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা।
কমিউনিটি ক্লিনিকে সরকারি ভাবে দশম গ্রেডে নিয়োগ ও বেসরকারি ক্লিনিক / হাসপাতালে ম্যাটস থেকে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করা।
ইন্টার্ণীশীপে ভাতা প্রদান করা
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন
রাকিবুল/জারিফ





