জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের দুদিন ব্যাপী জাতীয় সম্মেলন আগামীকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে সারাদেশের সংগঠনের ৪ শতাধিক শাখার দুই হাজার শিশ-কিশোর ও সংগঠক অংশ নিচ্ছে।
আর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট সকাল ১০ টায় এ সম্মেলনের উদ্ভোধন করবেন ।
খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। বিকেল ৩টায় শুরু হবে সাংগঠনিক অধিবেশন।
দ্বিতীয় দিন শনিবার বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে শহীদুল্লাহ কায়সার স্মৃতিপদক প্রদান করা হবে। এবছর পদকে ভূষিত হয়েছেন শিল্পী মুর্তজা বশীর।
আর এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী।
প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে জেলা শাখার শিশু-কিশোরা। সম্মেলনে ভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসরের ৫জন প্রতিনিধি অংশগ্রহন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
একে





