চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা বাকলিয়া থানা শাহ আমানত ব্রীজে দুর্ঘটনা লেগেই আছে। দক্ষিণ চট্টগ্রাম ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রধান পথ হওয়ায় এ পথ দিয়ে প্রতিদিন চলাচল করে লাখো গাড়ি। ট্রাফিক পুলিশ হাইওয়ে পুলিশ শত চেষ্টা করেও চালকদের বেপোরোয়া গতিতে গাড়ি চলানোর কারণে দূর্ঘটনা কমানো যাচ্ছে না।
সর্বশেষ দূর্ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায়।
শাহ আমানত ব্রীজের দক্ষিণে গোল চত্বরে একটি সিএনজি ট্রেক্সী ও বাসের মধ্যে মুখোমখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয় একজন। এ ঘটনায় আহত হয় বাস এবং সিএনজির বেশ কয়েকজন যাত্রী। তবে চমেক হাসপাতাল সূত্রে জানা যায় এ দুর্ঘটনায় এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর জানান, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানতন ব্রীজ এলাকায় বাস ও সিএনজি অটোরিক্সার সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং আহত বেশ কয়েকজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়িঁর ইনচার্জ জহিরুল ইসলাম জানান বাকলিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে জানিয়ে এ ঘটনায় আরো ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে তিনি হলেন- সিএনজি যাত্রী তানজিনা কামাল রুপা (৩২)। অপরজনের নাম পরিচয় এখনো নিশ্চিত হতে পারেননি তিনি তবে নিহত অপরজন পুরুষ বলে জানিয়েছেন তিনি।
মাসুম/জারিফ





