যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস থেকে অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দুপর ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চেকপোস্ট থেকে কলকাতা থেকে ঢাকাগামী ওই বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস, শাড়ি ও চন্দন কাঠসহ বিভিন্ন মালামাল জব্দ করে বিজিবি। তবে কোনো চোরাকারবারীকে আটক করা যায়নি।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় থ্রি-পিস ৭৭ পিস, শাড়ি ৩৪ পিস, চন্দন কাঠ ৭৫ কেজি, ২০টি মোটর পার্টস, ১২টি বাল্ব ও ৫০ কেজি ওয়াশিং পাউডার।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের আমড়াখালী চেকপোস্টর হাবিলদার আব্দুল লতিফ জানান, এসব পণ্যের বাজার মূল্য ৪৬ লাখ টাকা দেখিয়ে বেনাপোল কাস্টম আটক শাখায় জমা দেওয়া হয়েছে।
ওএফ





