মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর রাষ্টীয় গনহত্যার প্রতিবাদে এবং বন্ধের দাবিতে  বিক্ষোভ করেছে  ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর।

সোমবার বিকালে আন্দরকিল্লা হতে শুরু হয়ে দিদার মার্কেটে  এসে সংক্ষিত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সভাপতি কেন্দ্রীয় কার্যকরি সদস্য সালাহ উদ্দীন মাহমুদ  মায়ানমারে রাষ্ট কর্তৃক মুসলিম গণহত্যার তীব্র নিন্দা ও তা অবিলম্বে বন্ধের আহবান জানান


মহানগরী উত্তর সেক্রেটারির পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা এস কে সিকদার, প্রকৌশলী মাহবুবুর রহমান এরশাদ হোছাইন রিদুয়ানুল হক জিসানসহ প্রমুখ।

মাসুম/নাজিব