চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা থেকে ১৪৪ বোতল ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত মাদকের মূল্য আড়াই লক্ষাধিক টাকা।

বিজিবি জানায়, নিমতলা বিজিবি ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান ফোর্সসহ সীমান্তে টহল দেওয়ার সময় ৪/৫ জন চোরাচালানী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এসময় তারা ৪টি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতে পালিয়ে যায়। প্লাস্টিকের বস্তাগুলো তল্লাশি করে ৯৪ বোতল ভারতীয় উন্নতমানের মদ ও ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ