চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৯৪৮টি।
আজ (২৩ মার্চ) মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩ হাজার ২৩ জন। মোট মারা গেছেন ৩৮৩ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২৭২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে নগরে ২৩৪ জন এবং উপজেলায় ৩৮ জন।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারের তাগিদ দিয়েছেন।
এমবি





