চাঁদপুরে ট্রাকে পেট্রোল বোমা মেরে তিনজনকে হত্যা মামলায় জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমদ মানিকসহ তিন নেতাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইম বিল্লাহর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে ।

গত ১৮ মার্চ রাতে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় ট্রাকে পেট্রোল বোমা মেরে তিনজনকে হত্যার ঘটনায় সদর মডেল থানায় মামলা হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাড. সেলিমউল্যাহ সেলিম জানান, এ মামলায় প্রায় সব আসামি জামিনে রয়েছে। বিএনপির আহ্বায়কসহ অন্য দু'জনও উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার ধার্য তারিখে তারা আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন চান।কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কেএইচ