জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল বলেছেন, সমাজের হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষগুলো আমাদেরই আপনজন। তীব্র শীতে ও চলমান শৈত্যপ্রবাহে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কষ্টে দিনাতিপাত করছে অসহায় এসব শীতার্ত মানুষ। এই অসহায় গোষ্ঠীকে বঞ্চিত রেখে আর্ত-সামাজিক উন্নয়ন সম্ভব নয়। বিবেকের তাড়নায় সামাজিক দায়বদ্ধতা থেকে এই শীতে শীতার্ত মানুষের কল্যানে সমাজের বিত্তবান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বংশাল থানার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও বংশাল থানা আমীর মাহবুবুর রহমানের
সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য দেলওয়ার হোসাইন সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।
নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী প্রচলিত কোন রাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য কল্যাণকামী একটি আদর্শবাদী সংগঠন। জাতির যেকোন দুর্যোগ ও ক্রান্তিকালে জামায়াতে ইসলামী সীমিত সামর্থ নিয়ে বিপদগ্রস্ত ও দুর্গত মানুষের পাশে
এসে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, শীতার্ত দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণের মূল দায়িত্ব হলো সরকারের। অবিলম্বে রাষ্ট্রের উদ্যোগে অসহায়, সুবিধবঞ্চিত ও শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি। (প্রেস বিজ্ঞপ্তি)





