বেনাপোলের পুটখালী সীমান্তে ভারত থেকে ফেরার সময় হুন্ডির ১১ লক্ষ টাকাসহ তরিকুল (৩০) নামে এক মুদ্রা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি’র সদস্যারা।

বুধবার (০৭ জুন)সকালে তাকে আটক করা হয়। আটককৃত তরিকুল পুটখালী গ্রামের  শুকুর মোড়লের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি এক ব্যাক্তি ভারত থেকে বড় অংকের টাকার চালান নিয়ে পুটখালীর চরের মাঠ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এধরনের খবরের ভিত্তিতে  বিজিবি’র একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে তরিকুল নামের এক যুবক আটক করে। পরে তার দেহ তল্লাশি করে  ১১ লক্ষ টাকা পাওয়া যায়।

২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আবুল হোসেন টাকা জব্দের বিষয়টি নিশ্চিত করে জানান,আটক মুদ্রা পাচার কারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নাছির/এমই