ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসে পৌঁছান। আজ (রোববার) দুপুর দেড়টার দিকে বিশেষ বিমানে তিনি ঢাকায় এসেছেন।
সফরে মাহমুদ আলীর সঙ্গে যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভায় সভাপতিত্ব করবেন সুষমা স্বরাজ। দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে।
এছাড়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
ভারত সরকারের অর্থায়নে ১৫টি প্রকল্প উদ্বোধন করবেন সুষমা স্বরাজ। সফরে রোহিঙ্গা সংকট’সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
২০১৪ সালের মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম বিদেশ সফরে বাংলাদেশে এসেছিলেন সুষমা স্বরাজ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি হবে বাংলাদেশে তার দ্বিতীয় সফর।
এমবি





