নড়াইল ও গাজীপুরে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৩৫ জনকে আটক করেছে।
নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, হরতালে নাশকতার আশঙ্কায় সদর থানায় তিনজন ও নড়াগাতি থানায় একজন বিএনপি কর্মীসহ বিভিন্ন অভিযোগে ২৭ জনকে আটক করা হয়েছে।
এদিকে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে পাঁচজন ও টঙ্গী থানা এলাক থেকে তিনজনকে আটক করা হয়েছে।
এআর





