চট্টগ্রাম বন্দরের কাছে বহিঃনোঙ্গরে সোমবার রাত পৌনে ১১টার দিকে একটি বিদেশি জাহাজের ধাক্কায় খান সন্স-০১ নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।
এ ঘটনায় লাইটারেজ জাহাজের পাঁচ নাবিক নিখোঁজ হয়েছেন। ওই জাহাজের তিন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম জানান, গ্রেট সিনারি নামের একটি বিদেশি জাহাজের ধাক্কায় খান সন্স নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
লাইটার জাহাজটি অপর একটি বিদেশি জাহাজ থেকে কয়লা নিয়ে বন্দরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় বহিঃনোঙ্গরে গ্রেট সিনারি জাহাজটি লাইটার জাহাজটিকে ধাক্কা দিলে তা সমুদ্রে ডুবে যায়।
খবর পেয়ে বন্দর থেকে দ্রুত উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
উদ্ধারকারী জাহাজ ডুবে যাওয়া লাইটারেজ জাহাজের তিন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। আরো কমপক্ষে পাঁচ নাবিক নিখোঁজ রয়েছেন।
ওএফ





