অর্ধকোটি টাকার ভারতীয় থ্রি-পিচসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার আশু মাকের্ট সংলগ্ন এলাকা থেকে পুলিশ এই কাপড় আটক করে।
আটক দু’জন হলেন- জেলার কালিগঞ্জ উপজেলার সোনাটিকারি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোস্তাফিজুর রহমান (২১) ও সাতক্ষীরা শহরের মাঠপাড়ার ইদ্রিস মিয়ার ছেলে বেলাল হোসেন (১৮)।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোদ্দাচ্ছের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিকআপ লোড করার সময় অভিযান চালিয়ে দুই ব্যক্তিসহ ৫২ গাইড থ্রি-পিচ আটক করা হয়েছে। এসময় পিকআপটিও আটক করা হয়।
তবেপুলিশের উপস্থিতি টের পেয়ে থ্রি-পিচের মালিক পালিয়ে যায়। আটক দু’জন পিকআপ লোড করছিল। ধারণা করা হচ্ছে, থ্রি-পিচগুলো ভারত থেকে অবৈধ পথে দেশে আনা হয়েছে।
আটক থ্রি-পিচের মূল্য ৫০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





