ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাক মোঃ গোলাম কিবরিয়াকে অন্যায় ভাবে পরীক্ষার হল থেকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, গতকাল বেলা ৩.৩০মি বার কাউন্সিলের পরীক্ষা দেয়ার সময় উইলস লিটলস ফ্লাওয়ার স্কুল কেন্দ্র থেকে কোন কারণ ছাড়াই সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরো বলা হয়, পরীক্ষার হল থেকে একজন মেধাবী ছাত্র নেতাকে এভাবে গ্রেফতার করে ফ্যাসিবাদী সরকার আরেকটি নিকৃষ্ট অপকর্মের নমুনা পেশ করেছে।

নেতৃবৃন্দ হুঁশিয়ার করে বলেন, একের পর এক নেতৃবৃন্দকে গ্রেফতার নির্যাতন করে ছাত্রসমাজকে উস্কে দিচ্ছে অবৈধ সরকার। যদি শিবির নেতার উপর সামান্যতম অবিচার করা হয় তাহলে ছাত্রসমাজকে আর নিবারণ করা যাবেনা এবং এর পরিণতি শুভ হবেনা।

নেতৃবৃন্দ শিবির নেতা গোলাম কিবরিয়াসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

ইআর