চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানিয়েছে, করোনাভাইরাসে চিকিৎসকসহ অন্যান্য সব স্বাস্থ্যকর্মী মিলিয়ে ৯ হাজার ৪১১ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ হাজার ৪১১ জনের মধ্যে চিকিৎসক আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৪ জন, নার্স আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭৬ জন আর অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২১ জন।

এমবি