করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১ জনে।
একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৫১ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩০হাজার ৩৯৩ জনে।
আজ রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১ম একজনের মৃত্যু হয়।
এইচএন





