মুন্সীগঞ্জের গজারিয়ায় ট্রাক চাপায় আব্দুল আউয়াল রনি (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বালুয়াকান্দি এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রনি সাতক্ষীরার তালহা উপজেলার দুঙ্গা এলাকার মোক্তার আলীর ছেলে।
ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান জানান, সকালে নাস্তা করার জন্য মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামীর একটি ট্রাক রনিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। রনি স্থানীয় সিনোবাংলা ইন্ড্রাস্ট্রিজে চাকরি করতেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছেন।
এআই





