সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে এ অবস্থার সৃষ্টি হয়।

 

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাবিগঞ্জের রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে সিলেট, কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে দুপুর ১টা বেজে যেতে পারে বলে জানা গেছে।

 

শায়েস্তাঞ্জ রেল জংশনের কর্মকর্তা কাউছার আহমেদ জানান, এটা একটা দুর্ঘটনা। কোনো নাশকতা নয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তেলবাহী ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।

এআর