মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউপি নির্বাচনে। ভোট কারচুপি, কেন্দ্র দখল ও সহিংসতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মাদ রিপন পাটোয়ারি।
শনিবার (২৮ মে) সকাল ৮টায় পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জ শিল্পকলার সামনে জিপসি ফুড কর্নারে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন ও পুনরায় নির্বাচনের দাবি জানান তিনি।
এদিকে, সকাল থেকেই মোল্লাকান্দি ইউনিয়নে ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সহিংসতার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। এ অবস্থায় নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেন এই প্রার্থী।
এমই





