নীলফামারীর জলঢাকায় আলু বোঝাই ট্রাক উল্টে শরিফা বেগম (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয় শিশু সাগর (৬)। নিহত শরীফা বেগম ডাকালিগঞ্জ বাজারের আব্দুল মজিদের স্ত্রী।
রবিবার সন্ধায় জলঢাকা-শৈলমারী সড়কের ডাকালীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শৌলমারী এলাকার কাজীপাড়া থেকে আলু বোঝাই আরিফুল এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক (মেট্রো ট-১৩-০৮৬২) জলঢাকা শহরে দিকে আসছিল। এ সময় ওই এলাকায় পথচারী শরিফা এবং সাগর রাস্তা দৌঁড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে ট্রাকটির ড্রাইভার তাদের জীবন বাঁচাতে ব্রেক কষলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শরীফা বেগম নিহত হন। এ ঘটনায় সাগরকে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সে একই এলাকার লাল মিয়ার ছেলে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দিলওয়ার হাসান ইনাম দুর্ঘটনায় মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
এআই





