টাঙ্গাইলে দাইন্যা ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান ও কেন্দ্রীয় ইউনিয়ন পরিষদ ফোরামের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ফারুকের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।
দুপুরে শহরের আলিয়া মাদ্রাসা এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দাইন্যা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নিহত ফারুকের ছোট ভাই লাভলু মিয়া লাবু।
গত বছরের ২০ ডিসেম্বের শহরের বটতলা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ফারুক চেয়ারম্যান নিহত হন।
জেআই,





