ময়মনসিংহের তারাকান্দায় দু’বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ বছর বয়সী এক হেল্পার নিহত হয়েছেন। তবে তার নাম জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩ জন।

মঙ্গলবার (১৭ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বাগুন্দামোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক জানান, ঢাকাগামী শ্যামলী বাংলা ও বিপরীত দিক থেকে আসা ইসলাম পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেল্পার মারা যান।

তিনি জানান, আহত ৩৩ জনের মধ্যে ১০ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ওএফ