গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৪ হাজার ১৭৫ জনের।
এ দিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬ হাজার ৬৮৪ জন। এ নিয়ে দেশে মহামারীর শুরু থেকে ভাইরাসটিতে আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।
আজ রোববার ( ১৫ আগস্ট ) বিকেল সাড়ে ৪টার দিকে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১ হাজার ৪০৩ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১টি।
নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮ হাজার ৫২১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।
বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে
ঢাকা বিভাগে ৭১ জন
চট্টগ্রামে ৩৯,
রাজশাহীতে ১২,
খুলনায় ২১,
বরিশালে ৮,
সিলেটে ১৩,
রংপুরে ১৩ এবং
ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।
উল্লেখ্য, বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন।
এইচএন





