নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় মৈকুলী এলাকায় পিকআপ ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় নাম জানা যায়নি।

আহতরা হলেন- বাসযাত্রী নারগিস আক্তার (২৫), নাসিমা আক্তার (২২) ও হানিফ মোল্লা (৪৫)।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মিয়া জানান, দুপুরে মৈকুলী এলাকায় ভুলতাগামী পিকআপ ভ্যান ও চট্টগ্রামগামী বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মারা যান। এসময় আহত হন বাসের তিন যাত্রী।

আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এমই