বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা দুইদিনে হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার ঝিনাইদহে অনেকটা নিরুত্তাপে পালিত হচ্ছে। হরতালে নাশকতার আশঙ্কায় জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আটক করছে পুলিশ।

জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
জেআই