শুক্রবার (১০ নভেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা পর্যবেক্ষণ সেলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে সারাদেশে সড়কে দুর্ঘটনায় নিহত ৪৩৭ জনের মধ্যে ২ জন পুলিশ সদস্য, একজন ফায়ার সার্ভিস সদস্য, ২ জন চিকিৎসক, ২ জন সাংবাদিক, একজন আইনজীবী, একজন প্রকৌশলী, ৯৮ জন বিভিন্ন পরিবহনের চালক, ৩৬ জন পথচারী, ৪৭ জন নারী, ২৬ জন শিশু, ১৯ জন শিক্ষার্থী, ১১ জন পরিবহন শ্রমিক, ৩ জন শিক্ষক ও ১০ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন।
এ ছাড়া অক্টোবরে ১৩১টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। যা মোট দুর্ঘটনার ৩০ দশমিক ৫৩ শতাংশ। এসব দুর্ঘটনায় ১৪৪ জন নিহত ও ৭৬ জন আহত হয়েছেন। এ ছাড়া অক্টোবরে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। বিভাগটিতে ১৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৪১ জন নিহত ও ১৩২ জন আহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। বিভাগটিতে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন।
পাশাপাশি অক্টোবরে রেলপথে ২৯টি দুর্ঘটনায় ৫৩ জন নিহত ও ১৫৫ জন আহত হয়েছেন। পাশাপাশি নৌপথে ৬টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও দুজন আহত এবং দুইজন নিখোঁজ হয়েছেন। সব মিলিয়ে অক্টোবরে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৬৪টি দুর্ঘটনায় ৫০২ জন নিহত এবং ৮৩৮ জন আহত হয়েছেন।
দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে প্রতিবেদন তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি।
এনএইচ





