হবিগঞ্জ জেলা কারাগারের ভেতরে হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি গোলাম কিবরিয়া গউছের উপর হামলা চালিয়েছ এক কারারক্ষী।
শনিবার সকাল ১০টায় ঈদ জামাতের পর এ ঘটনা ঘটে।
কারাগার সূত্রে জানা গেছে, মেয়র গউছ করাগারের ভেতরে ঈদের নামাজ পড়া শেষে তার ডিভিশনের কাছে হাঁটাচলা করছিলেন। এ সময় কারাগারে আটক হত্যা মামলার আসামি শায়েস্তাগঞ্জ পৌরসভার বিরামচর গ্রামের ইলিয়াছ গউছের উপর হামলা চালায়। সে তাকে বালতির রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে তার চিৎকারে কারারক্ষীরা এগিয়ে এসে উদ্ধার করে জেল সুপারের কার্যালয়ে নিয়ে যান।
এ খবর শহরে ছড়িয়ে পড়লে বিএনপির হাজার হাজার নেতাকর্মী কারাফটকে এসে জড়ো হন। এ সময় জেল সুপারের অফিস কক্ষও ভাঙচুর করা হয়। তাৎক্ষণিকভাবে বিএনপির নেতাকর্মীরা হবিগঞ্জে হরতাল ঘোষণা দিয়ে সড়ক অবরোধ করেন।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে সদর ইউএনও ও কারাকর্তৃপক্ষের মধ্যে করণীয় বিষয় নিয়ে বৈঠক চলছে।
হবিগঞ্জে রবিবার সকাল-সন্ধা হরতাল
জেলা বিএনপি রোববার সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান করেছে। শনিবার দুপুর ২টায় হবিগঞ্জ করাগারের সামনে দাঁড়িয়ে এ ঘোষণা দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
এসএইচ





