ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহের মধ্য দিয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করে । আর ঈদ-উল আজহার নামাজের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ।
রোববার সকালে ধর্মপ্রান মুসল্লিদের বসার জন্য ঈদগাহ মাঠে ত্রিপল ও সাদা কাপড় বিছানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একে জামায়াতের জন্য প্রস্তুত ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
আবহাওয়া অনুকূলে থাকলে সোমবার সকাল সাড়ে ৮ টায় এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রায় ৮৪ হাজার পুরুষ ও ৫ হাজার নারী একসঙ্গে জামাতে অংশ নিতে পারবেন বলে জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. ইব্রাহীম হোসেন খান।
তিনি বলেন, “একসঙ্গে সর্বনিম্ন ৮৯ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা থাকলেও আশা করছি লক্ষাধিক মুসল্লি অনায়াসে নামাজ আদায় করতে পারবেন। প্রতিবার নামাজ শেষে বের হওয়ার সময় মুসল্লিদের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে এবার দুটি গেট করা হয়েছে। বৃষ্টিতে নামাজ আদায়ের জন্য বৃষ্টি প্রতিরোধক ত্রিপল লাগানো হয়েছে।”
বৃষ্টির পাশাপাশি যদি বড় ধরণের বিপর্যয় দেখা দেয়, তবে প্রধান জামাতটি বাইতুল মোকাররম মসজিদে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবেও জানান তিনি।
অন্য বছরের চেয়ে এবারের প্রস্তুতি তুলনামূলক ‘ভালো’উল্লেখ করে ইব্রাহীম খান বলেন, মুসল্লিদের স্বস্তিতে নামাজ আদায়ের জন্য মাঠে ৬৪ টি স্ট্যান্ড ফ্যান এবং ৪০০ টি সিলিং ফ্যান লাগানো হয়েছে। এছাড়া একসঙ্গে ১৪০ মুসল্লির অযুর ব্যবস্থা এবং একটি মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে।
সাংগঠনিক প্রস্তুতি পাশাপাশি ৠাব-পুলিশের কঠোর নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে ঈদগাহ মাঠে। পুলিশ ও ৠাবের কন্ট্রোলরুম থেকে সার্বক্ষণিক মনিটরিং, সিসিটিভি ক্যামেরা লাগানো, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট, সোয়াট টিম, ও জরুরি চিকিৎসার সেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
জেএ





