চাঁদপুরে বিএনপির ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে শুক্রবার রাত থেকে শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে চাঁদপুর সদরের দুই, ফরিদগঞ্জে তিন, শাহরাস্তিতে দুই ও হাজীগঞ্জের তিন জন রয়েছেন।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা হরতাল-অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া, তাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে।
কেএইচ





